News
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের নতুন বাসের শুভ উদ্বোধন
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বৃদ্ধি এবং শিক্ষা কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নতুন বাসের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে নতুন বাসটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল, বীর প্রতীক, এনডিইউ, এমবিএ, পিএসসি, পিএইচডি (অব.)।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী, ট্রাস্ট সেক্রেটারি ড. মোহাম্মদ নুরুল আবছার , ট্রাস্ট সদস্য প্রফেসর ড. আমীর মোহাম্মদ নসরুল্লাহ, ট্রাস্ট সদস্য প্রফেসর সরওয়ার জাহান, ট্রাস্ট সদস্য ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইসলাম, ফাউন্ডেশন মেম্বার জনাব এম. আবদুর রহিম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. জসীম উদ্দীন খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
বিশ্ববিদ্যালয়ের নতুন এই বাসটি বান্দরবান, সাতকানিয়া, লোহাগাড়াসহ বিভিন্ন দূরবর্তী এলাকা থেকে আগত শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত আরও সহজ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সময়মতো বিশ্ববিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধিতেও বাসটি সহায়ক ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


Bandarban University