ড. মো. সোলায়মানের ইন্তেকালে বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিবারের শোক প্রকাশ

ড. মো. সোলায়মানের ইন্তেকালে বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিবারের শোক প্রকাশ

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি)-এর বর্তমান উপাচার্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. সোলায়মানের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিবার।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুতে দেশের উচ্চশিক্ষা অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা অপূরণীয়। একজন অভিজ্ঞ শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয় প্রশাসক হিসেবে শিক্ষা ও জ্ঞানচর্চায় তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শিক্ষার্থীদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।

Recent News