News
বান্দরবান বিশ্ববিদ্যালয়ে Hospitality and Tourism 5.0 শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বান্দরবান, ১০ অক্টোবর ২০২৬: বান্দরবান বিশ্ববিদ্যালয়ের হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ‘Hospitality and Tourism 5.0: Preparing Future Professionals for a Smart and Sustainable Tourism Industry’ শীর্ষক এক সেমিনার আজ ১০ অক্টোবর ২০২৬ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (IUBAT)-এর কলেজ অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (CTHM)-এর সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোহাম্মদ বদরুদ্দোজা তালুকদার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী, ট্রাস্ট সেক্রেটারি ড. মোহাম্মদ নুরুল আবছার, রেজিস্ট্রার প্রফেসর মো. জসীম উদ্দীন খান এবং ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. জাহিদুল ইসলাম। এ ছাড়া হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর জনাব উম্মে শিয়ামী শাহতাজ, প্রভাষক জনাব উদ্বব কুণ্ডুসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল আধুনিক প্রযুক্তিনির্ভর ও টেকসই পর্যটনশিল্পের উপযোগী দক্ষ পেশাজীবী গড়ে তোলা। এতে হসপিটালিটি ও ট্যুরিজম খাতে প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবনী চিন্তাভাবনা, টেকসই পর্যটন উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।


Bandarban University