বাঁশ রোপণ কর্মসূচির উদ্বোধন

বাঁশ রোপণ কর্মসূচির উদ্বোধন

Bamboo for Climate Action (B4CA) | Bandarban University

পাহাড়ের সবুজে আরও একটুখানি সবুজের স্বপ্ন—জলবায়ু সুরক্ষা, প্রকৃতি সংরক্ষণ ও টেকসই ভবিষ্যতের প্রত্যয়ে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “Bamboo Plantation Inauguration Ceremony”।



Bamboo for Climate Action (B4CA) প্রকল্পের আওতায় Center for Natural Resource Studies (CNRS) এবং Department of Governance & Development Studies (GDS), Bandarban University-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে Swiss Agency for Development and Cooperation (SDC)-এর সহায়তায়।



এ উদ্যোগের লক্ষ্য শুধু বাঁশ রোপণ নয়; বরং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, টেকসই জীবিকা সৃষ্টি এবং পাহাড়ি জনপদের জন্য একটি সহনশীল ও টেকসই ভবিষ্যৎ নির্মাণ।



🌿 এই আয়োজনের একটি বিশেষ অনুষঙ্গ ছিল GDS বিভাগের ১০ জন শিক্ষার্থীকে Fellowship প্রদান। নির্বাচিত ফেলোরা কক্সবাজারে আয়োজিত বিশেষ Training Programme-এ অংশগ্রহণের মাধ্যমে প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রমে যুক্ত হবেন। শ্রেণিকক্ষের জ্ঞানকে মাঠের বাস্তবতার সঙ্গে যুক্ত করে এই ফেলোশিপ শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ, স্থানীয় সম্পদ ব্যবস্থাপনা ও কমিউনিটি-ভিত্তিক উন্নয়ন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী, উপাচার্য, বান্দরবান বিশ্ববিদ্যালয়, প্রফেসর মো. জসীম উদ্দীন খান,, রেজিস্ট্রার, বান্দরবান বিশ্ববিদ্যালয়, মো. জাহিদুল ইসলাম,উপ পরীক্ষা নিয়ন্ত্রক, বান্দরবান বিশ্ববিদ্যালয় মালয় কে. সরকার,আঞ্চলিক সমন্বয়কারী, CNRS ,আদেল মাহমুদ জাদ্দারি,কারিগরি কর্মকর্তা, CNRS,উমংহ্লা মারমা,Training & Field Officer, CNRS।



এ সময় আরও উপস্থিত ছিলেন Department of Governance & Development Studies (GDS)-এর চেয়ারম্যান মুহাম্মদ ওয়াহিদুর রহমান, প্রভাষক মোঃ শাহাদাত হুসাইন ও নকিবুল ইসলাম চৌধুরী, Admission Officer বশির উল্যাহ ও সৈয়দ তানজিমুল হাকিম সাফওয়ান এবং GDS বিভাগের ফেলো শিক্ষার্থীবৃন্দ।



🌱 একটি বাঁশের চারা—একটি সবুজ স্বপ্ন।

আজকের এই ছোট্ট উদ্যোগ আগামী দিনের জলবায়ু-সহনশীল সমাজের পথে হতে পারে একটি অর্থবহ পদক্ষেপ। পাহাড়ের মাটিতে শেকড় ছড়াবে বাঁশ, আর তার সঙ্গে বেড়ে উঠবে তরুণদের দায়িত্ববোধ, পরিবেশ-সচেতনতা ও টেকসই উন্নয়নের প্রত্যয়।

Recent News