News
ong-Term Low-Emission Development Strategies (LT-LEDS): Bangladesh’s Low-Carbon Future
বাংলাদেশের দীর্ঘমেয়াদি জলবায়ু ও উন্নয়ন পরিকল্পনা এবং নিম্ন-কার্বন ভবিষ্যৎ নিয়ে “Long-Term Low-Emission Development Strategies (LT-LEDS): Bangladesh’s Low-Carbon Future” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় সংলাপ গত ৯ আগস্ট ২০২৬ তারিখে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
Youth for NDCs আয়োজিত এবং বান্দরবান বিশ্ববিদ্যালয়ের অংশীদারিত্বে, German Embassy Dhaka'র সহযোগিতায় আয়োজিত এই সংলাপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, উন্নয়নকর্মী, গবেষক, যুব প্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ মহিবুল্লাহ সিদ্দিকী, মাননীয় উপাচার্য, বান্দরবান বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস. এম. হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বান্দরবান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর জসিম উদ্দিন খান, রেজিস্ট্রার, বান্দরবান বিশ্ববিদ্যালয়।
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরাও সংলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
তাঁদের অংশগ্রহণ জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের আগ্রহ ও সম্পৃক্ততাকে আরও দৃঢ় করে।
প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন:
🔹 মিসেস সাবিকুন নাহার — আসন্ন পরিচালক, Centre for Environmental Research and Technological Innovation (CERTI)�🔹 জনাব মোহাম্মাদ ওয়াহিদুর রহমান — কো-অর্ডিনেটর, গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, বান্দরবান বিশ্ববিদ্যালয়�🔹 জনাব মিল্টন মুহুরী — উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, বান্দরবান�🔹 ড. আবু হাসনাত মোস্তফা — কনসালট্যান্ট, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট
সংলাপে দীর্ঘমেয়াদি জলবায়ু ও উন্নয়ন পরিকল্পনা, নবায়নযোগ্য জ্বালানি, টেকসই অর্থনৈতিক রূপান্তর, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন, Just Transition, সামাজিক সমতা ও সাশ্রয়যোগ্যতা, এবং বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় যুবসমাজ ও একাডেমিয়ার ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বর্তমানে তার প্রথম Long-Term Low-Emission Development Strategy (LT-LEDS) প্রণয়নের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এই কৌশল দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নকে জলবায়ু সহনশীলতা, পরিবেশগত স্থায়িত্ব এবং নিম্ন-কার্বন অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের উন্নয়ন সিদ্ধান্তগুলো ভবিষ্যতের অর্থনৈতিক প্রতিযোগিতা, কর্মসংস্থান, জ্বালানি নিরাপত্তা, পরিবেশ এবং সামাজিক কল্যাণের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে।
এই প্রেক্ষাপটে আয়োজিত বিশ্ববিদ্যালয় সংলাপটি শিক্ষার্থী, শিক্ষক, সরকারি প্রতিষ্ঠান, যুবসমাজ এবং স্থানীয় অংশীজনদের মধ্যে মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে। বিশেষ করে বান্দরবান ও পার্বত্য চট্টগ্রামের স্থানীয় বাস্তবতা, সম্ভাবনা ও চ্যালেঞ্জকে জাতীয় পর্যায়ের দীর্ঘমেয়াদি জলবায়ু ও উন্নয়ন পরিকল্পনার আলোচনায় যুক্ত করার ক্ষেত্রে এই সংলাপ একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।
এই সংলাপ “People-led LT-LEDS: Bangladesh’s Low-Carbon Future” প্রকল্পের আওতায় আয়োজিত দেশব্যাপী বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংলাপগুলোর অংশ। এর মাধ্যমে স্থানীয় পর্যায় থেকে গুরুত্বপূর্ণ মতামত, অভিজ্ঞতা ও সুপারিশ সংগ্রহ করে বাংলাদেশের LT-LEDS প্রক্রিয়ায় আরও অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক দৃষ্টিভঙ্গি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বান্দরবান বিশ্ববিদ্যালয় বিশ্বাস করে, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, যুব সম্পৃক্ততা এবং অন্তর্ভুক্তিমূলক নীতিনির্ধারণের মাধ্যমে একটি টেকসই, সহনশীল ও নিম্ন-কার্বন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
আসুন, সম্মিলিতভাবে গড়ে তুলি একটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু-সহনশীল ও নিম্ন-কার্বন বাংলাদেশ।


Bandarban University