News
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ৯ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ৯ম সিন্ডিকেট সভা আজ ২৬ জুলাই ২০২৬ বিকেল ৩:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সিন্ডিকেট সদস্য ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল, বীর প্রতীক, এনডিইউ, এমবিএ, পিএসসি, পিএইচডি (অব.), ট্রাস্টি বোর্ডের সদস্য-সচিব ও সিন্ডিকেট সদস্য ড. মোহাম্মদ নুরুল আবছার, সিন্ডিকেট সদস্য প্রফেসর সরওয়ার জাহান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম (আমন্ত্রণক্রমে) এবং সিন্ডিকেটের সদস্য-সচিব ও রেজিস্ট্রার প্রফেসর মো. জসীম উদ্দীন খান।
সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক অগ্রগতি এবং চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। একই সঙ্গে শিক্ষার গুণগত মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও মানসম্মত হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।


Bandarban University