News
বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে তিন সরকারি কলেজের অধ্যক্ষ
আজ বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রামের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর বেনুয়ারা বেগম, বান্দরবান সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আবছার চৌধুরী এবং কক্সবাজার সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. আমিরুল আনোয়ার চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে সম্মানিত অতিথিবৃন্দকে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার প্রফেসর মো. জসীম উদ্দীন খান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. জাহিদুল ইসলাম, প্রক্টর জনাব হাসান মাহমুদ, জনসংযোগ ও ছাত্রকল্যাণ কর্মকর্তা জনাব নোবেল বড়ুয়া, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।
পরিদর্শনকালে অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক অবকাঠামো, আধুনিক শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি, গ্রন্থাগার এবং মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, সুশৃঙ্খল পরিবেশ এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্যে বেষ্টিত সবুজ ক্যাম্পাস ও শিক্ষাবান্ধব পরিবেশ তাঁদের মুগ্ধ করে।
আলোচনাকালে অতিথিবৃন্দ বান্দরবান বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর অগ্রগতি ও সাফল্য কামনা করেন। একই সঙ্গে ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময়, একাডেমিক সহযোগিতা এবং উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়নে একযোগে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। তাঁরা শিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কার্যকর সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শন শেষে অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয়ের আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাময় অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সমৃদ্ধির পথে সহযোগিতা ও আন্তরিক সমর্থন অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।


Bandarban University