বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বান্দরবান, ২০ জুলাই ২০২৬: বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক আন্তরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, গবেষণা, শিক্ষার মানোন্নয়ন, দক্ষিণ চট্টগ্রামে উচ্চশিক্ষার প্রসার এবং বিশ্ববিদ্যালয়-গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী। তিনি বলেন, গণমাধ্যম সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন হিসেবে কাজ করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কার্যক্রম দেশ-বিদেশে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতেও সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. জসীম উদ্দীন খান। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম তুলে ধরে গণমাধ্যমের সহযোগিতার জন্য সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সাথে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ও গণমাধ্যমের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।

Recent News