News
বান্দরবান বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আজ, ১৮ জুলাই ২০২৬ তারিখে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে শৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন শৃঙ্খলা কমিটির সভাপতি ও সম্মানিত ট্রাস্ট সেক্রেটারি ড. মোহাম্মদ নুরুল আবছার, বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর ও শৃঙ্খলা কমিটির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী, শৃঙ্খলা কমিটির সদস্য ও রেজিস্ট্রার প্রফেসর মোঃ জসীম উদ্দীন খান, শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও প্রক্টর জনাব হাসান মাহমুদ এবং সদস্য জনাব চিং চি প্রু সুকি।
সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা আরও জোরদার করা, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, শৃঙ্খলাবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


Bandarban University