News
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্প্রিং সেমিস্টার ২০২৬-এর ফাইনাল পরীক্ষা পরিদর্শন করলেন ট্রাস্ট চেয়ারম্যান
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের স্প্রিং সেমিস্টারের ফাইনাল পরীক্ষা আজ (১৫ জুন ২০২৬) পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রাস্ট চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ মোহাম্মদ সুলতান উদ্দিন ইকবাল, পিএইচডি, বীর প্রতীক (অব.)। তিনি বিভিন্ন পরীক্ষা হল পরিদর্শন করে পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা, স্বচ্ছতা এবং প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব টি. এ. এম. ওমর ফারুক, ফিন্যান্স ডিরেক্টর জনাব চিং চি প্রু সুকি, ছাত্র উপদেষ্টা জনাব মুহাম্মদ ওয়াহিদুর রহমান।
পরীক্ষার হল পরিদর্শন শেষে ট্রাস্ট চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পরিচালনা ব্যবস্থা, শিক্ষার্থীদের উপস্থিতি, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাদের আন্তরিকতা দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের শৃঙ্খলাপূর্ণ পরিবেশ শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, দায়িত্ববোধ এবং একাডেমিক উৎকর্ষতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।
তিনি আরও আশা প্রকাশ করেন যে, বান্দরবান বিশ্ববিদ্যালয় ভবিষ্যতেও আধুনিক, মানসম্মত ও শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের উচ্চশিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ একাডেমিক সহায়তা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।


Bandarban University