News
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ এর প্রতিনিধি দলের সাথে মত বিনিময়
৫ এপ্রিল ২০২৬ ইং তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ, এর একটি প্রতিনিধি দল বান্দরবান বিশ্ববিদ্যালয় সফর করেন।
এ উপলক্ষে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে এক আন্তরিক ও ফলপ্রসূ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব মোঃ খোরশেদ আলী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ।
মতবিনিময় সভায় শিক্ষা, গবেষণা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।


Bandarban University