বান্দরবান বিশ্ববিদ্যালয়-এ স্প্রিং সেমিস্টার ২০২৬ এর মিডটার্ম পরীক্ষা পরিদর্শন

বান্দরবান বিশ্ববিদ্যালয়-এ স্প্রিং সেমিস্টার ২০২৬ এর মিডটার্ম পরীক্ষা পরিদর্শন

বান্দরবান বিশ্ববিদ্যালয়-এ স্প্রিং সেমিস্টার ২০২৬ এর মিডটার্ম পরীক্ষা পরিদর্শন :

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ২০২৬ সালের স্প্রিং সেমিস্টারের মিডটার্ম পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। আজ ৩ মার্চ ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী বিভিন্ন পরীক্ষা হল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো: খোরশেদ আলী এবং পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলাম।

পরীক্ষার সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি ও অংশগ্রহণ, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গৃহীত ব্যবস্থাপনা প্রত্যক্ষ করে মাননীয় ভাইস চ্যান্সেলর সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি পরীক্ষার মান ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান।

Recent News